পিকআপভর্তি ভারতীয় কাপড়, আটক ২
গোপালগঞ্জে রোববার রাতে একটি পিকআপভর্তি ভারতীয় কাপড়সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন মজুমদার সোমবার জানান, গোপালগঞ্জ থানায় এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদরের খাবসা গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে সোহাগ হোসেন (২৮) এবং উত্তর কাটয়া গ্রামের প্রভাষ মন্ডলের ছেলে আব্দুর রহমান (২৮)।
মহিউদ্দিন আরো জানান, রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়।
প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের দুই হাজার পিছ ভারতীয় থ্রিপিছ নিয়ে পিকআপটি ঢাকা যাচ্ছিল বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
