২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে নতুন রাষ্ট্রদূত

জার্মানিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তিনি বর্তমানে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

খুব শিগগিরই তিনি পাশের দেশ জার্মানিতে দায়িত্ব নিয়ে যাচ্ছেন বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান।

মোহাম্মদ আলী ১৯৮৬ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

জাতিসংঘের স্থায়ী মিশনে দীর্ঘ দিন দায়িত্ব পালনকারী এ কর্মকর্তা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী।

পরে তিনি যুক্তরাষ্ট্রের টাফস্ বিশ্ববিদ্যালয়ের আইন ও কূটনীতি স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।