ওয়ার্ল্ড এয়ারলাইন পুরস্কার পেল ড্রাগন ও ক্যাথি এয়ার
বিশ্বে সেরা আঞ্চলিক সেবাদানকারী বিমান সংস্থা হিসেবে ওয়ার্ল্ড এয়ারলাইন পুরস্কার পেয়েছে হংকং ভিত্তিক বিমান প্রতিষ্ঠান ড্রাগন এয়ার।
বিশ্বের প্রায় ২০০টি বিমান সংস্থার মধ্যে চালানো ৪০ ধরনের জরিপে এবং ১৬০টি দেশের ১৮ মিলিয়ন বিমানযাত্রীর ভোটে তিন বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে স্কাইট্র্যাকস।
রোববার প্যারিশ এয়ার শোতে এক অনুষ্ঠানে ড্রাগন এয়ারের প্রধান নির্বাহী প্যাট্রিক ইয়ং পুরস্কার গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় তিনি ড্রাগন এয়ারের কর্মকর্তা কর্মচারী, যাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।
২০১২ সালের এপ্রিলে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের ১৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে ‘বিশ্বের সেরা পণ্যবাহী বিমান সংস্থা’ এবং ‘বিশ্বের সেরা কেভিন স্টাফ’ এর পুরস্কার পেয়েছে হংকংয়ের আরেক বিমান সংস্থা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ।
প্রতিষ্ঠানের পক্ষে প্রধান নির্বাহী জন স্লোস্যার পুরস্কার গ্রহণ করেন।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ৪২টি দেশের ১৬৮ টি গন্তব্যে কার্গো পরিবহন সেবা দিয়ে আসছে।
