নারায়ণগঞ্জে যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
নারায়ণগঞ্জ সদর থানার সব ক’টি ওয়ার্ড এবং ইউনিয়নে যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ থানা যুবদল সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পুর্নগঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন খোকন শাহ্।
সভায় নারায়ণগঞ্জ থানা যুবদলের অন্তর্গত ৯টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন যুবদলের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
