২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংঘর্ষে আহত ৫ পুলিশ

যশোর সদরে অধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 12:19 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রোববার বিকেল ৩টায় সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) আহসান, এসআই আশরাফুল, এসআই সন্তু বিশ্বাস, এসআই বায়েজিত ও হাবিলদার আব্দুল মান্নান।

সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিসহ তিনজনকে আটক করেছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ জানান, মণ্ডলগাতি গ্রামে হাসান-শাওন এবং হেমায়েত-দেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের বোমাবাজি ও গুলির মধ্যে পড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।”

এসআই সাব্বির জানান, এ সময় সন্ত্রাসীরা অন্তত ১০/১২টি বোমা বিস্ফোরণ ও ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৪ এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ১০ রাউন্ডের মতো গুলিবর্ষণ করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হেমায়েত নামে এক সন্ত্রাসীকে আটক করে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জানান, এছাড়াও মণ্ডলগাতি গ্রামের শুভ ও জাহিদকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।