২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রলি-ভুটভুটি সংঘর্ষে নিহত ২

নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রলি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাহাড়পুরের বামনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত আরো চারজন আহত হন।

নিহতরা হলেন- বদলগাছী উপজেলার মনোইল গ্রামের খোকা মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৪) ও রাজশাহীর গোদাগাড়ী গ্রামের মৃত মমতাজ সরদারের ছেলে মফিজুল ইসলাম (৪০)।

আহতদেরকে উদ্ধার করে রাতেই জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ভুটভুটিচালক এবলুন হোসেনকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রাতেই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান বাদলগাছী থানার ওসি আলমগীর হোসেন।

তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।