২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

কোতয়ালী থানার ওসি শাহ অালম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে ওই সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আহতরা হলেন- সপ্তম ব্যাচের সালমান (২১) ও বিজয় (২১) এবং চতুর্থ ব্যাচের বাবু (২৪)। তাদের মধ্যে বিজয়কে মিটফোর্ড হাপাতালে ভর্তি করা হয়েছে।  

ক্লাসে বসাকে কেন্দ্র করে ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচ ও চতুর্থ ব্যাচের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামপন্থী  কর্মীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বেলা ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত তারা লাঠিসোটা হাতে দফায় দফায় এ সংঘর্ষে জড়ায়।পরে সিরাজুলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে শিক্ষার্থীরা জানান।