২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের ৩ ওসির অপসারণ দাবি

কিশোরগঞ্জে উপ-নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিন থানার ওসির অপসারণ দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক লিখিত আবেদনে তিনি এই দাবি জানান।

মহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থানার তিন ওসি হুমকি ধামকি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নিয়োজিত তার কর্মীসমর্থকদের বিরত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাই জরুরিভিত্তিতে তিনি এ তিন থানার ওসির অপসারণ দাবি করেন।

নির্বাচন কমিশনের মতবিনিময়

সকালে নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এখানে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলীর উপস্থিতিতে সৈয়দ অসীমের প্র্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট সৈয়ম মো. শাহজাহান তিন থানার ওসিদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।

এ জবাবে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, অভিযোগ সত্য হলে অবশ্যই তা অপরাধযোগ্য। তিনি অভিযোগটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর দাখিলের পরামর্শ দেন।

আগামী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে আওয়ামী লীগের প্রার্থী হলেন রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহম্মেদ তৌফিক। তার প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের অষ্টগ্রাম উপজেলা প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম অসীম।