২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বন বিহারে ‘ডাকাতি’

সাভারের আশুলিয়ায় একটি বৌদ্ধবিহারে শনিবার রাতে ‘ডাকাতি’ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

দক্ষিণ গাজীরচট এলাকায় বন বিহারে এ হামলা চলাকালে বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ ভান্তে ছুরিকাহত হয়েছেন।

দুর্বৃত্তরা বিহারের নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি বিভাস চাকমা জানান, রাত আড়াইটার দিকে কয়েকজন মুখোশপরা দুর্বৃত্ত বিহারের গ্রিলে বাঁধা দরজার শেকল কেটে ভেতরে ঢোকে।

এরপর তারা ধর্মানন্দ ভান্তের হাত-পা-মুখ বেঁধে ফেলে। এ সময় বাধা দেওয়ায় তারা তার পায়ে ছুরিকাঘাত করে।

তারা বিহার থেকে একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন সেট, জমা একলাখ টাকা এবং দানবাক্সে থাকা ‘অন্তত পাঁচলাখ’ টাকা লুট করে। 

সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত করার পর বোঝা যাবে বিষয়টি ডাকাতি নাকি দস্যুতা। তবে, প্রাথমিকভাবে ডাকাতি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।