ফেনীতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২
ফেনী শহরের একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার এসআই মাহবুবুর রহমান বলেন, শনিবার রাতে শহরের হাজারি রোডের মোকসেদুর রহমানের ছয় তলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন সবুজ (৩০) ও মো. ফয়েজ আহম্মদ (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
