২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপির সংঘর্ষ

মিছিল করা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর সমর্থকরা। 

কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন বলেন, মিছিলটি মুরগীহাটে পৌঁছালে হামিদ মাহবুব গ্রুপের লোকজন হামলা করে।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

এতে উভয় পক্ষের ৫/৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ওসি।