২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্রের খণ্ডিত লাশ

নারায়ণগঞ্জে ফতুল্লায় নিখোঁজ হওয়ার দশ দিন পর এক স্কুলছাত্রের নয় টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের দুর্গম চর রাধানগরে ইমন হোসেনর (১৪) লাশ পাওয়া যায়।

চর রাধানগরের ইসমাইল হোসেনের ছেলে ইমন বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।  

১৩ জুন রাত ৮টার পর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানান।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার বক্তাবলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে চর রাধানগর এলাকায় একটি ক্ষেতে লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, একই এলাকার সিরাজ মিয়া এবং আহাম্মদ আলীর পরিবারের সঙ্গে ইমনের পরিবারের ঝগড়া হয়েছিল।

লাশ উদ্ধারের পর ঘরে তালা দিয়ে তারা সবাই পালিয়ে যাওয়ায় এ ঘটনায় তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বলে জানান এসআই নাজমুল।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয় সিরাজ মিয়ার ছেলে মামুন (২৫) ও আমান উল্লাহর স্ত্রী আয়েশা বেগমকে (৩৩) আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।