ধর্ষিতা কিশোরীর আত্মহত্যা
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ধর্ষণের পর আত্মহত্যা করেছেন এক কিশোরী।
মৃত সুমি খাতুন (১৪) হাটিকুমরুল ইউনিয়নের চক আলোকদিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। শনিবার দূর সম্পর্কের এক চাচার কাছে নির্যাতিত হওয়ার পর তিনি আত্মহত্যা করেন।
সুমির চাচী মুনিরা থাতুন বলেন, দুপুরে পাশের বাড়ির দূর সম্পর্কের চাচা আল মাহমুদ (১৯) বাড়িতে একা পেয়ে সুমিকে ধর্ষণ করে।
তিনি বলেন, সুমির চাচাত বোন স্বপ্না খাতুনের কাছে খবরটি শুনে ওখানে গিয়ে তিনি মাহমুদকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। পরে মাহমুদ পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে সুমি আত্মহত্যা করে, বলেন মুনিরা।
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
