২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে থানায় `বিএনপির হামলা’

ঝালকাঠীর রাজাপুর থানায় শনিবার বিকালে বিএনপির মিছিল থেকে হামলার অভিযোগ উঠেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

তবে বিএনপি বলেছে, তাদের মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে এসআই আতিকুল ইসলামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠীর সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে বিএনপির মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে থানায় হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি করেছে। এ ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূটির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ও সব রাজবন্দির মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।