শাহজালালে ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতীয় রুপিসহ এক পাকিস্তানিকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রিন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় ওয়াহিদের লাগেজে কয়েকটি দুধের কৌটা পাওয়া যায়। পরে সেগুলো খুলে ৮৯ লাখ ৬৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওয়াহিদ মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে।
আলমগীর হোসেন বলেন, ওয়াহিদ পাকিস্তানি হলেও তার জন্ম ঢাকায়। তিনি আরো কয়েকবার বাংলাদেশ এসেছেন।
