২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পোশাক শ্রমিক খুন, গ্রেপ্তার ১

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 12:20 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার দুপুরে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার এই হামলা হয়।

নিহত ইয়াসমিন (২৫) টাগারপাড় এলাকায় রূপায়ন সুয়েটারের অপারেটর। তিনি ময়মনসিংহের নান্দাইল বাসাবো এলাকার আবদুল খালেকের মেয়ে।

এই ঘটনার নিহতের খালাতো ভাই বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

ইয়াসমিনের বোন সুফিয়া সাংবাদিকদের জানান, কয়েকদিন ধরে ইয়াসমিনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল বিল্লাল হোসেন। এতে ইয়াসমিন রাজী না হওয়ায় তার উপর ক্ষুব্ধ হয় বিল্লাল।

দুপুরে ইয়াসমিন কারখানা থেকে বের হলে গেটের সামনে গতিরোধ করে বিল্লাল। কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লাল ধারালো কাঁচি দিয়ে ইয়াসমিনের পিঠে আঘাত করে।

আশেপাশের লোকজন ইয়াসমিনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর কারখানার শ্রমিকেরা ভেতরে ও বাইরে বিক্ষোভ করলে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে বিল্লাল হোসেন কাঁচি দিয়ে আঘাত করলে পোশাক মেয়েটির মৃত্যু হয়।

বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সর্ম্পকে মেয়েটির খালাতো ভাই বলে তিনি জানান।