২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু

মুক্তিযুদ্ধের সময় জামালপুরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে।

সানাউল হকের নেতৃত্বে তদন্ত দলের অপর সদস্য ছিলেন মতিউর রহমান।

তারা জামালপুরের বধ্যভূমি ফৌতি গোরস্থান, শ্মশানঘাট, আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেলের জল্লাদখানা, চালাপাড়া বধ্যভূমিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ ছাড়া শহীদ নুরুল মল্লিকসহ শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর পরিদর্শন করেন এবং সাক্ষীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ও শহীদ নুরুল মল্লিক হত্যা মামলার বাদী আজিজুর রহমান ডল।

এর আগে তদন্ত দল সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সানাউল হক সাংবাদিকদের জানান, জামালপুরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। তদন্তে বদর বাহিনীর প্রধান আশরাফ গংসহ আরো যাদের নাম আসবে তাদের সকলকে গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।