২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হাত-পা বাঁধা ২ লাশ উদ্ধার

সাভারের তুরাগ নদী থেকে এক ট্রাক চালক ও তার সহকারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার সাড়ে ৪টার দিকে বনগাঁও ইউনিয়নের বালুঘাটা এলাকায় চালক আব্দুল মজিদ (২৭) ও সহকারী সাইদুল হোসেনের (২২) লাশ পাওয়া যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রডবোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-১২৩১) কুষ্টিয়া যাচ্ছিল। কিন্তু পথে ট্রাকটি ছিনতাই করে ডাকাতরা।

ওই ট্রাকের চালক ও সহকারী হলেন এ দুজন। এদের দুচোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে করা মামলাটি ঢাকার গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

ঢাকার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে রডসহ ট্রাকটি ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।