২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬ ঘাটে কাজ বন্ধ

চট্টগ্রামে কর্ণফুলি নদীর ১৬টি ঘাটে শনিবার সকাল থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 10:34 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

কাজ বন্ধের জন্য ঘাট শ্রমিক ও ঠিকাদার একে অপরকে দায়ী করছে।

চট্টগ্রাম ঘাট ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের দুই পক্ষের বিরোধের জের ধরে এক শ্রমিক আহত হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে।

শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ না দেয়ায় ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর শরীফ বলেন, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছিলো। কিন্তু সকাল ১০টার দিকে ঠিকাদাররা ঘাট বন্ধ করে দিলে শ্রমিকরা কাজ করতে পারেনি।

তিনি বলেন, ঠিকাদাররা ঘাট বন্ধ করে দিলেও দৈনিক মজুরি দাবি করেছেন শ্রমিকরা।

মজুরি পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবে না বলে এই শ্রমিক নেতা জানান।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে অনেক পণ্য ছোট জাহাজে এনে এই ১৬টি ঘাটে খালাস হয়ে থাকে।