২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক যুবক। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার সকালে চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. রাজিব (২৮) বগুড়ার সুনাতলা থানার পাকুল্লা এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে।

একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য পরীক্ষা দিতে তিন দিন আগে বগুড়া থেকে ঢাকায় বড় ভাই বিআরটিসির গাড়িচালাক মো. তুষারের বাড়িতে আসেন রাজিব।

স্বজনদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এসআই মুহাম্মদ আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টারভিউ শেষে শনিবার ভোরে বাড়ির পথে রওনা রাজিব।

চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি যাত্রীবাহী বাস রাজিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।