২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে একব্যক্তি নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নে বজ্রপাত রেজাউল করিম (৩২) মারা যান বলে জানান ওই ইউনিয়নের চেয়াম্যান শাহজাহান আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, তার ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া গ্রামে কয়েকজন শ্রমিক জড়ো হয়ে আলাপ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা আহত হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রেজাউল মারা যান।

অপর আহতরা হলেন, মজনু প্রামানিক (৩৫), তেতনা প্রামানিক (৩২), খোরশেদ আলম (৪০)।