কালীগঞ্জে ১১টি হাতবোমা উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে ১১টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে কালীগঞ্জের নতুন বাজার থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, বাজারের একটি পরিত্যক্ত দোকানের ভিতর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সেগুলো কালীগঞ্জ থানা হেফাজতে দেয়া হয়েছে।
এ ঘটনায় কেউ আটক হয়নি বলে র্যাব কর্মকর্তা জানান।
