২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে  স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে আল আমিন জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৬৮ ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে মামলাটি করেন দোকানের মালিক শহীদুল্লাহ।

এই ডাকাতির প্রতিবাদে কালীরবাজারে শনিবার সকাল-সন্ধ্যা  অবস্থান ধর্মঘট করবে স্বর্ণ শিল্পীরা। একই ঘটনায় শ হরের এসিধর সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে কালীরবাজার স্বর্ণ শিল্পী কারিগর সমিতির নেতারা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মামলায় ৩৪ লাখ টাকা মূল্যের ৬৮ ভরি স্বর্ণ লুটের অভিযোগ করা হয়েছে। খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ও ডাকাতদের সনাক্ত করতে অভিযান চলছে।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২২ জন সশস্ত্র ডাকাত দোকানে বোমা ফাটিয়ে প্রদর্শনীর জন্য রাখা ৬৮ ভরি স্বর্ণ লুটে নেয়।