২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে পৃথক স্থানে বজ্রপাতে দুই গৃহবধূ নিহত এবং একজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার বিকালে কালিহাতী ও সখীপুর উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

বল্লা ইউনিয়নের চেয়ারম্যান চান মাহমুদ পাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিহাতী উপজেলার দক্ষিণ রামপুর গ্রামের মুক্তার তালুকদারের স্ত্রী রুবী আক্তার (৩৮) বিকালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিনি নিজ বাড়ির রান্না  ঘরে ছিলেন।

এদিকে, সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের  সদস্য আবুল হাসেম মিয়া জানান, চাকদহ্ গ্রামের সাবেক মেম্বার আব্দুল জলিলের স্ত্রী ফুলজান (৪৫) বজ্রপাতে আহত হন। তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই এলাকার বেড়বাড়ির কল্পনা সরকার (৩০)  বৃষ্টি আসতে দেখে দৌঁড়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।