২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ লাখ লিটার ফার্নেস অয়েল আটক

অনিয়মের সন্দেহে চট্টগ্রামে ফার্নেস অয়েলসহ একটি ট্যাঙ্কার আটক করেছে কোস্ট গার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার সকালে বন্দরের বাংলাবাজার ঘাট এলাকা থেকে ট্যাঙ্কারটি আটক করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেল খালাসের সময় ‘ওটি নিউ বাংলার সম্রাট’ নামে ট্যাঙ্কারটি আটক করা হয়। এতে দুই লাখ ১৫’শ লিটার ফার্নেস অয়েল ছিলো।

তিনি বলেন, “ট্যাঙ্কারটি আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তেলগুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।