রামপুরায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানী রামপুরা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যার।
বৃহস্পতিবার রাতে রামপুরার উলন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ওই চারজনের কাছে দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
