সেনবাগে ‘পালাতে গিয়ে’ আসামির মৃত্যু
নোয়াখালীতে পুলিশের ভয়ে পালানো সময় গাছে ধাক্কা খেয়ে এক আসামির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সেনবাগ উপজেলায় শুক্রবার ভোররাতে এ ঘটনায় মৃত আবদুর রাজ্জাক (৭৫) ছাতারপাইয়া ইউনিয়নের বসস্তপুর গ্রামের প্রয়াত রমজান আলী রঙ্গু মিয়ার ছেলে।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস জানান, তার নেতৃত্বে একদল পুলিশ জমি সংক্রান্ত মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ধরতে যায়।
মোখলেসুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ খবর পেয়ে আরেক আসামি মোখলেসের চাচাতো ভাই আবদুর রাজ্জাক ঘুম থেকে উঠে সুপারি বাগানের ভেতর দিয়ে পালানোর সময় ‘গাছের সঙ্গে ধাক্কা খেয়ে’ ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে আবদুর রাজ্জাকের ছেলে মো. আলম বলেন, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় তার বাবার মৃত্যু হয়েছে।
