বরিশালে নজরুল সম্মেলন শুরু
নগরীর টাউন হলে শুক্রবার শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।
সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের এ সম্মেলনের উদ্বোধন হয়।
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার প্রমুখ।
শোভাযাত্রায় সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নজরুল ইন্সটিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে।
