মানিকগঞ্জে যৌনহয়রানির দায়ে শিক্ষকের কারাদণ্ড
ছাত্রীকে যৌনহয়রানির দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিক্ষকের কারাদণ্ড হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ১৩ জুন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রফিকুল যৌনহয়রানি করেছে জানিয়ে তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন।
সওগাতুল বলেন, রাতেই পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
