২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাশে থাকবেন দুই চেম্বার বিচারপতি

সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশে আপিল বিভাগে চেম্বার আদালতে দুই বিচারপতি জরুরি বিষয়ে শুনানি করবেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক আগামী ২৬ জুন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জুলাই চেম্বার আদালতে বসবেন।

ছুটিতে জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য তাদেরকে এই নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসের পর শুরু হওয়া গ্রীষ্মকালীন অবকাশ শেষ হবে আগামী ৪ জুলাই।

অবকাশে আপিল বিভাগের চেম্বার আদালতের পাশাপাশি প্রতি কার‌্যদিবসেই হাই কোর্ট বিভাগে বেশ কয়েকটি বেঞ্চ থাকে। এ সব আদালতে জরুরি রিট, জামিনসহ অন্য ফৌজদারি বিষয়ে শুনানি হয়ে থাকে।