২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জ পৌরসভায় ভোট শেষে গণনা চলছে

গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট শেষে বিকাল ৪টা থেকে গণনা শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 08:07 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

এই পৌরসভায় ৩০ হাজার চারশত ৯৬ জন ভোটার তাদের প্রথম মেয়র, ৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জনকে বেছে নিতে সকাল ৮টা থেকে ভোট প্রয়োগ করেছেন। 

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন আনারস প্রতীক এবং বিএনপি সমর্থিত প্রার্থী লুৎফর রহমান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দুজন পরস্পরের খালাতো ভাই।

এছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন  এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ হয়।

নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এখন ভোট গণনা চলছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙখলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।”