২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দিনমজুরের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে একটি টিনশেড ঘরের ভিতর থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

এখলাছ উদ্দিন (২৯) কানাইঘাট উপজেলার ধনা চা বাগান এলাকার ইছহাক আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে চারখাই বাজার পূর্ব মসজিদ চত্বরে পানির পাম্প রাখার জন্য তৈরি করা ওই ঘরে ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানান বিয়ানীবাজার থানার এসআই অরূপ চৌধুরী।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বুধবার রাতের কোনো এক সময় লোকটি মসজিদের পাশের ঘরে ঢুকে আত্মহত্যা করেছেন অথবা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।”  

ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।