ট্রেনে কাটা পড়ে মৃত্যু নবী উল্লাহর
প্রাইভেট প্লেসমেন্ট ব্যবসার নামে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের মুখে থাকা নবী উল্লাহ নবীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
খিঁলগাও লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জিআরপি থানার ওসি আব্দুল মজিদ।
তিনি বলেন, পেশায় শেয়ার ব্যবসায়ী নবী বিকfল ৫টার দিকে ট্রেনে কাটা পড়েন। তার মৃতদেহ জিআরপি থানার মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে।
২০১০ সালে শেয়ারবাজার চাঙ্গা থাকা অবস্থায় প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে নবীর বিরুদ্ধে।
এসব অভিযোগে নবীর বিরুদ্ধে মামলা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হন তিনি।
