২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ৪০ হাজার টাকা জরিমানা আদায়

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং ফুটপাথ দখল করে মালামাল রাখায় চট্টগ্রামে নয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর চকবাজার, সিরাজদৌল্লা রোড ও কেসিদে রোড এলাকায় অবস্থিত এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।

নগর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই লাইসেন্স ছাড়া খোলা মরিচের গুঁড়া বিক্রির অপরাধে নাছির স্টোরকে ১ হাজার, দরবার স্টোরকে ১ হাজার, মো. জাহিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টেশ্বরী রোডের দি কিচেন রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে ৫ হাজার, ভোজ রেস্টুরেন্টকে ১ হাজার, সিরাজদ্দৌলা রোডের পরিচয় হোটেলকে ৫ হাজার, কেসিদে রোডের সোনিয়া হোটেলকে ১ হাজার ও হ্যাপি লজকে ৫ হাজার এবং লালদীঘির পাড় এলাকার জালালাবাদ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।