২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের চৌগাছা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা চারটি এয়ারগান ও ১ হাজার রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:58 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর রায়হান জানান, চৌগাছার আন্দুলিয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার আইয়ুব রানার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত সংলগ্ন দৌলতপুর গ্রামে অবস্থান নেন।

সকাল সাড়ে ১০টায় দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর আলমকে ভারতের তৈরি চারটি নিউ ডায়না (গঙউ-৩৫) এয়ারগান এবং ১ হাজার রাউন্ড এয়ারগানের গুলিসহ আটক করা হয়।

আটক জাহাঙ্গীরকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর রায়হান।