গাজীপুরে শিশু ধর্ষণের শিকার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বুধবার সকালে এ ঘটনায় মামলা হয়েছে।
ফুলবাড়ীয়া ইউনিয়নের কাথাচুরা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাহ জানান, দীর্ঘদিন ধরে শিশুটি বাতজ্বরে ভুগছিল। রাতে স্থানীয় কবিরাজ শাহ আলমের কাছে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
চিকিৎসার কথা বলে অন্য একটি কক্ষে নিয়ে শাহ আলম শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটিকে পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
তিনি জানান, শাহ আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
