২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার দুপুরে উপজেলার কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার কাচিয়া ইউনিয়নের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা (৮) ও আবুল খায়েরের মেয়ে সুমাইয়া (৮)। নিহতরা মামাতো-ফুফাতো বোন।

নিহত খাদিজার বাবা আব্দুল মান্নান জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে শিশু দুটি খেলা করছিল।

কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু পানিতে পড়ে যায়। কিছু পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।