২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর বর্ধিত কর প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুরের বিড়ি শ্রমিকরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার দুপুরে জেলা বিড়ি শ্রমিক সমন্বয় কমিটির উদ্যোগে শহরের নারায়ণপুরের ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরী থেকে ব্যানার ও দাবি দাওয়া সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্য়ালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।