ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের সদর উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাদতামতলা বাজারে হরিশঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানারুদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবাদত হোসেন পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, হরিশঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছানারুদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইবাদত হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে স্থানীয় বাদামতলা বাজারে আর্যনারায়নপুর, পরানপুর, হরিশঙ্করপুর, পানামী, অচিন্তনগর, হরিশঙ্করপুরসহ ৬/৭ গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
