আট বছরে জনসংখ্যায় যোগ হবে দু’কোটি: মন্ত্রী
বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ২৪ লাখ।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিলো ১৫ কোটি ২৫ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ।
পঞ্চম আদমশুমারির তথ্য জানিয়ে ২০১১ সালে পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন, দেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার।
তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রজনন হার কমতির দিকে থাকায় জনসংখ্যা বৃদ্ধির হারও কমছে।
জাতিসংঘ জনসংখ্যা বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৭২ লাখ বলে জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, বর্তমানে নারীদের গড় আয়ু ৬৮ দশমিক ৮ বছর, যা ২০০৫ সালে ছিলো ৬৫ দশমিক পাঁচ বছর।
বিএনপির আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাভারের রানা প্লাজা ধসে যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে গুরুতর আঘাত প্রাপ্তের সংখ্যা ৮৪০ এবং পঙ্গু হয়েছেন ৩৬ জন।
আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৭ হাজার চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
উচ্চ শিক্ষা, লিয়েন এবং প্রেষণে থাকার কারণে এ সংখ্যা আরো বাড়ছে বলেও জানান রুহুল হক।
