২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার সকাল থেকে বিভাগে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মৃধা জানান, তারা দীর্ঘ ৪ মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও খুলনা বিভাগের মালিকরা শ্রমিকদের দাবি মানছেন না।

“তাই বাধ্য হয়েই সকাল থেকে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল,মাগুরা, ঝিনাইদহ,  চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ ১০ জেলার পরিবহন শ্রমিকরা ধর্মঘটে গেছেন।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।