বরিশালে পুড়েছে ১২ দোকান
বরিশালের মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ওসি বলেন, দোকানগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
