বাড্ডায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন স্থানীয় এক যুবলীগ নেতা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার গুদারাঘাট এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার কর্তব্যরত অফিসার এসআই লিয়াকত হোসেন।
পেশায় ঠিকাদার ইমরুল গুদারাঘাট এলাকার কাইয়ুম কমিশনারের গলিতে একটি পাঁচতলা ভবনে পরিবারসহ থাকতেন।
তার বাবা সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১০টার দিকে বাড়ির নিচে গুলির শব্দ পান তিনি। নিচে গিয়ে রক্তাক্ত অবস্থায় পান ইমরুলকে। পরে মোটর সাইকেলে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এসময় ইমরুলের বড় ভাই সাজ্জাদুল ইসলাম নয়নও তার সঙ্গে ছিলেন।
তিনি বলেন, “ইমরুলের পায়ে, পিঠে ও হাতে চারটি গুলি লেগেছে।”
