২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পাহাড়ি জেলায় ৩ দিনের হরতাল

বান্দরবানসহ তিন পাহাড়ি জেলায় মঙ্গলবার থেকে তিনদিনের হরতাল ডেকেছে পার্বত্য এলাকার বাঙালিরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

Image
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

রোববার বিকালে জাতীয় সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) বিল-২০১৩ উত্থাপনের প্রতিবাদে হরতাল ঘোষণা করে পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রাতে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বান্দরবান জেলার পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের নেতা মোহাম্মদ হোসেন (সম্রাট)।

তিনি বলেন, রোববার বিকালে সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) বিল-২০১৩ উত্থাপনের প্রতিবাদে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বান্দরবানসহ তিন পাহাড়ি জেলায় হরতাল হবে।

পুরনো খবর:

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন বিল সংসদে