২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাহাঙ্গীরকে প্রতীক বরাদ্দের নির্দেশ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমের মননোয়ন পত্র বৈধ হিসেবে গ্রহণ ও প্রতীক বরাদ্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

এক রিট আবেদনের নিষ্পত্তি করে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মেয়র পদে প্রার্থী হওয়া জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গত ১০ জুন রিটার্নিং কর্মকর্তা বাতিল করে। রিটার্নিং কর্মকর্তা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করলে সেই আপিলও খারিজ হয়ে যায়।

খারিজ আদেশকে চ্যালেঞ্জ করে করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম।

রিট আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম গত ২ জুন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে কি করে নাই-সেটি তার বিষয় নয়। পদত্যাগ করেই নিয়ম অনুসারে তিনি প্রার্থী হয়েছেন।

ব্যারিস্টার রফিক-উল হক আদালতে বলেন, স্থানীয় সরকার আইন অনুসারে এক পদে থেকে আরেক পদে নির্বাচন করা যায় না। নির্বাচন করতে হলে আগের পদ থেকে পদত্যাগ করতে হবে। এ আইন মেনে রিট আবেদনকারী ২ জুন পদত্যাগ করেন। কিন্তু আইনের কোথাও বলা নেই কত দিনের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ করতে হবে। এই সুযোগ নিয়ে পদত্যাগপত্র বিষয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে মন্ত্রণালয়। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু তিনি পদত্যাগ করেছেন। তাই সে দিন থেকেই তিনি আর ভাইস চেয়ারম্যান পদে নেই বলে ধরে নিতে হবে।