২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টকে ‘হত্যাচেষ্টা’

নগরীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাফিক সার্জেন্ট আহত হয়েছেন। পরিকল্পিত ওই পুলিশ সদস্যকে গাড়ি চাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার দুপুরে কাজীর দেউড়ি শিশু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক সার্জেন্ট তায়েবুর রহমান বকশীকে বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তায়েবুরের সহকর্মী সার্জেন্ট সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্জেন্ট তায়েবুর দুপুরে দামপাড়া পুনাক মোড়ে দায়িত্ব পালন করার সময় একটি গাড়িকে আটক করেন। এ সময় গাড়ির মালিক তায়েবুরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।”

“এ ঘটনার পর তায়েবুর মটর সাইকেল চালিয়ে আসার সময় কাজীর দেউড়ি শিশু পার্ক এলাকায় একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।”

আটক গাড়িটি ডায়মন্ড সিমেন্টের কর্ণধারের ছেলের উল্লেখ করে সার্জেন্ট সাখাওয়াত বলেন, “ধারণা করা হচ্ছে এ ঘটনা সে ঘটিয়ে থাকতে পারে।”