২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই পরিচালক পদে সফিক আরো একবছর

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে মো. সফিক উল্লাহকে আরো একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

জনপ্রশাসন মন্ত্রনালয় রোববার জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানায়।

এতে বলা হয়েছে, আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় আগামী ২২ জুলাই ২০১৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য একই পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হলো।

পুলিশ কর্মকর্তা সফিক উল্লাহ বর্তমান সরকারের সময় এনএসআইতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এনিয়ে দুই দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হলো।