২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতাসীনদের জন্য সতর্ক সংকেত’

চার সিটি কর্পোরেশনের সবকয়টিতে ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীদের পরাজয় সরকারের জন্য একটি ‘সতর্ক বার্তা’ বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:46 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

দলের এই সভাপতিমণ্ডলীর সদস্য শনিবার রাত ৯টার দিকে ফেইসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, “ওয়েক আপ কল ফর দ্যা রুলিং পার্টি…।”

রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ১ হাজার ৮৭টি ‘লাইক’ পড়েছে তার এই স্ট্যাটাসে। আর শেয়ার হয়েছে ৫২ বার। ১৪ জন্য করেছেন মন্তব্য।

আবদুল্লাহিল কাইয়ূম নামে একজন মন্তব্যে লিখেছেন, “স্যার,  কোথায় ভুল হচ্ছে তা বের করে দ্রত সংশোধন করে নিতে পারলেই মানুষের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হবে না।”

“এই ফলাফলের মাধ্যমে প্রমাণিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান অবস্থা আসলে কোথায়,” এমন মন্তব্য দিয়েছেন শহীদুল ইসলাম নামে একজন।

চার সিটিতে মেয়র নির্বাচনে ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে পরাজিত হয়েছে ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীরা।