২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর বাড়িতে বোমা: গ্রেপ্তার দুজন রিমান্ডে

পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির বাড়িতে হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার বিকালে মহানগর হাকিম আতাউল হক এ আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন রফিকুল ইসলাম ও মিরাজ শেখ। শুক্রবার চাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গত ২৮ মে সকালে ইস্কাটন রোডে মন্ত্রীর সরকারি বাড়িতে দুটি হাতবোমার বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।

ওই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান ওই রাতেই রমনা থানায় একটি মামলা করেছেন।

অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হেফাজতে (রিমান্ড) নেয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মিজানুর রহমান গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদন করেন।