জলঢাকায় দুর্ঘটনায় নিহত ১
নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন।
পুলিশ জানায়, শনিবার সকালে খুটামারা-মীরগঞ্জ সড়কে বালাপাড়ায় এ দুর্ঘটনায় নিহত হন আফিজার রহমান (৪০)। তিনি মীরগঞ্জ ইউনিয়নের নিচপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
জলঢাকা থানার ওসি তাপস কুমার পন্ডিত বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আফিজারের মৃত্যু হয়।
